কোর্সটির সৌন্দর্য সত্যিই অনুপম। পুরো কোর্সটি অত্যন্ত প্রাঞ্জল ও সহজ ভাষায় সাজানো হয়েছে। এখানকার শ্রদ্ধেয় উস্তাদ অত্যন্ত অভিজ্ঞ এবং তাঁর বোঝানোর পদ্ধতি সত্যিই চমৎকার।
যাঁরা সঠিক পদ্ধতির অভাবে আরবি শেখার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, তাঁদের জন্য এটি সেরা। অফারে মাত্র ৩৫০ টাকায় ভর্তি হয়ে ১৫টি ক্লাস করার পর মনে হলো—মূল মূল্য ১৪৫০ টাকা দিয়ে কিনলেও আমার টাকা ও শ্রম নষ্ট হতো না!
একদম শূন্য থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। মাত্র ১০টি ক্লাস শেষ করেই এখন আরবি বুঝতে পারি এবং কিছু বলতেও পারি। ছোট ছোট আকারে পড়ানো এবং ক্লাসেই প্র্যাকটিস (তামরিন) করানোর কারণে পড়া ক্লাসেই শেষ হয়ে যায়।
যাঁরা আরবিতে কথা বলতে চান এবং কুরআনুল কারীমের অর্থ বুঝতে চান, তাঁদের জন্য এটি বর্তমান যুগোপযোগী, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। উস্তাজগণ শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত দায়িত্ববান।
অনলাইন কোর্স নিয়ে আগে বাজে অভিজ্ঞতা থাকলেও এখানে প্রায় ২০০ জন শিক্ষার্থীর শান্ত পরিবেশে অত্যন্ত কঠোর নিয়মে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হয়। ওয়ান-টু-ওয়ান পরীক্ষা, ডাইনামিক ওয়েবসাইটে হোমওয়ার্ক মার্কিং এবং আজীবন মেম্বারশিপের মাধ্যমে নিজেকে সবসময় আপডেট রাখার সুযোগ রয়েছে।
অনলাইনে ক্লাস করলেও মনে হয় উস্তায মাওলানা আবদুর রব কবির আমাদের সামনে বসিয়েই পড়াচ্ছেন! সব বয়সী ও পেশাজীবীদের জন্য সহজবোধ্য কারিকুলাম এবং মানের তুলনায় কোর্স ফি একেবারেই সামান্য, যা ফি নয় বরং প্রতিষ্ঠানের প্রতি একটি সম্মানীবোধ।
প্রবাসীদের কথা মাথায় রেখে তৈরি করা এই সহজ শিক্ষণ পদ্ধতি এক কথায় অসাধারণ। হাজারো অনলাইন কোর্সের ভিড়ে নামে মাত্র হাদিয়াতে এটি আমাদের জন্য একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট।
আগে অন্য জায়গায় এক মাস পড়ে যা শিখেছিলাম, এখানে মাত্র ৩-৪টি ক্লাস করেই তার চেয়ে বেশি শিখতে পেরেছি। উস্তাদের শেখানোর টেকনিক, সাজানো নোট ও নিয়মিত অনুশীলনের ব্যবস্থা একেবারেই ইউনিক।
শখের বশে এই কোর্সে অংশ নিয়েছিলাম। কিন্তু উস্তাদের আন্তরিক পাঠদান আমাকে সত্যি মুগ্ধ করেছে। যথাযথ নিয়মে অনুশীলন করতে পারলে এটি যথেষ্ট উপকারী একটি কোর্স।
দীর্ঘ ১২টি ক্লাস করেছি। আমাদের ওস্তাদ খুব সুন্দরভাবে ও স্বচ্ছতার সাথে আমাদেরকে আরবি ভাষা শেখানোর চেষ্টা করে যাচ্ছেন। এখান থেকে কিছুটা হলেও জ্ঞান অর্জন করেছি এবং পুরো ভাষাটি আয়ত্ত করতে চাই।
এই কোর্সগুলি অসাধারণ, বিশেষ করে এখানে যে ‘তামরিন’ (অনুশীলন) ক্লাসের সুবিধা আছে তা চমৎকার। যারা একদম নতুনভাবে শুরু করতে চান, তারা চোখ বন্ধ করে লেভেল-১ থেকে যাত্রা শুরু করতে পারেন।
আলহামদুলিল্লাহ! কোর্সটিতে ভর্তি হয়ে অনেক সুন্দরভাবে আরবি শিখতে পারছি। আশা করি পরবর্তীতে আরও উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ। এই মহতী কাজের জন্য উস্তাজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আলহামদুলিল্লাহ। আমার দেখা অনলাইন আরবি কোর্সগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম সেরা। আমি যেন এই প্ল্যাটফর্ম থেকে কুরআন ও হাদিস সঠিকভাবে শিখতে পারি, আল্লাহ শায়খকে নেক হায়াত দান করুন।
আরবি ভাষা শুধু একটি ভাষা নয়, বরং জ্ঞান, ঐতিহ্য ও সভ্যতার এক অনন্য ভাণ্ডার। আলহামদুলিল্লাহ! An Nafe Academy সেই সাধনার পথকে সুগম করে চলেছে। এখানে পড়াশোনা করে আমি নানাভাবে উপকৃত হয়েছি। মহান আল্লাহ উস্তাদ মাওলানা আবদুর রব কবির (হাফিযাহুল্লাহ)-এর এই প্রচেষ্টাকে কবুল করুন।
আসসালামু আলাইকুম। এমন একটি কোর্স পেয়ে আমরা খুবই আনন্দিত। মাত্র অল্প কয়েকটা ক্লাস করেই আমরা অনেক কিছু শিখতে ও বুঝতে পেরেছি। এক কথায় এই কোর্সটি অসাধারণ। প্রিয় উস্তাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করি।
আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি কোর্স। কোর্সের শিক্ষক প্রতিটি বিষয় অত্যন্ত সুন্দর, সহজ ও সুসংগঠিতভাবে ব্যাখ্যা করেছেন। জটিল ব্যাকরণ, শব্দভাণ্ডার ও বাক্যগঠন এমনভাবে উপস্থাপন করেছেন যে সহজেই বুঝতে ও আত্মস্থ করতে পেরেছি।
আরবি ভাষা শেখার এই চমৎকার যাত্রা আন নাফ একাডেমির সাথে মহান আল্লাহ তায়ালা কবুল করুন।
সত্যিই অসাধারণ! মহান আল্লাহ এই মহতী উদ্যোগের জন্য উত্তম প্রতিদান দিক।
আলহামদুলিল্লাহ, এই আরবি ভাষার কোর্সটি আমার কাছে খুবই উপকারী মনে হয়েছে। পাঠগুলো সহজ, সুন্দর এবং ধাপে ধাপে সাজানো হওয়ায় বিষয়গুলো বুঝতে সুবিধা হয়েছে। উস্তাদের উপস্থাপন স্পষ্ট ও আন্তরিক, যা শেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
হজের সফরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন কুরআনের ভাষা বোঝার তাওফিক দেন। দেশে ফিরে অপ্রত্যাশিতভাবেই আন-নাফে একাডেমির ৩৫তম ব্যাচের সন্ধান পাই। মাত্র ১২টি ক্লাস করেই এখন কুরআন তিলাওয়াত ও জামাতে সালাতে ইমামের তিলাওয়াতের অর্থ আগের চেয়ে অনেক বেশি বুঝতে পারছি। এই ইতিবাচক অভিজ্ঞতার কারণে ইতিমধ্যেই লেভেল-২ তেও ভর্তি হয়ে গেছি!
আলহামদুলিল্লাহ, সহজ ভাষায় আরবী ভাষা শেখার অন্যতম মাধ্যম আন নাফে একাডেমি। আল্লাহ এই একাডেমিকে কবুল করুন। আমীন।
আলহামদুলিল্লাহ, উস্তাদজী খুবই পরিশ্রমী একজন মানুষ। উনার পড়ানোর বুঝানোর তরিকা খুবই মানসম্মত।
আলহামদুলিল্লাহ, আমরা আরবি ভাষা শিক্ষার অপূর্ব এক সুযোগ পেয়েছি, আন নাফে একাডেমিতে। আল্লাহ তায়ালা হুজুরকে নেক হায়াত দান করুক। (আমীন)
আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এই রকম একটি অসাধারণ কোর্স করার সুযোগ পেয়েছি। এখানে পড়ানোর পদ্ধতি চমৎকার। যে কোন ব্যক্তি শুধুমাত্র ইচ্ছা থাকলেই এখানে আরবি শিখতে পারবে।
আলহামদুলিল্লাহ। এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কোর্স। আমি একজন জেনারেল শিক্ষিত হয়ে এই কোর্স থেকে আরবি ভাষার অনেক কিছু শিখলাম এবং অনেক কিছু শিখতেছি। আল্লাহ উস্তাদকে উত্তম প্রতিদান দান করুন আমিন।
এটি আরবি শেখার একটি চমৎকার ব্যবহারিক কোর্স। মাত্র ৩/৪টি ক্লাসের পর আমি এমন একজন লেবানিজ ক্লায়েন্টের সাথে আরবিতে কথা বলতে পেরেছিলাম যিনি ইংরেজি বোঝেন না।
"This is a practical course to learn Arabic Language. Honestly speaking this course enables me to speak and write Arabic language. So far I remember after 3/4 class, I spoke to a Lebanese client in Arabic who doesn't understand English."
আলহামদুলিল্লাহ, আরবি ভাষা শেখার চমৎকার একটি কোর্স। আল্লাহ তায়ালার উপর ভরসা করে An Nafe Academy কে ভর্তির জন্য পছন্দ করেছিলাম। ইতোমধ্যে ১২ টি ক্লাস সম্পন্ন হয়েছে। এই কয়েকটি ক্লাসের মধ্যেই আমি বুঝতে পারছি যে সম্পূর্ণ কোর্স শেষ করতে পারলে ইনশাআল্লাহ কুরআন বুঝার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। উস্তাযের উপর মহান রাব্বুল আলামিনের রহমত ও বরকত বর্ষিত হোক। জাযাকাল্লাহু খাইরান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোর্সটি খুবই ভালো এবং সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। ভিডিওগুলো পরিষ্কার ও বুঝতে সহজ। নতুনদের জন্য অনেক উপকারী। জাযাকাল্লাহু খাইরান, ANNAFE Academy.
প্রথম থেকে এ কোর্সের ক্লাসগুলো অত্যন্ত ভালো লেগেছে। উস্তাজ খুব সুন্দরভাবে অল্প অল্প করে টপিকগুলো আমাদের বোধগম্য উপায়ে পড়ান। পড়ানোর ম্যাটেরিয়ালগুলো সুন্দরভাবে সাজানো-গোছানো। এ কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে শুদ্ধভাবে আরবি ভাষা লিখতে পড়তে এবং বলতে পারবো ইন শা আল্লাহ।
কোর্সগুলো নতুনদের জন্য একদম নিখুঁত এবং আরবি ভাষার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে দেয়।
"The courses are perfect for beginners and provide a strong foundation in Arabic."
আমি এই আরবি কোর্সটি সম্পন্ন করে সত্যিই অত্যন্ত সন্তুষ্ট। আমার দেখা অনলাইন আরবি কোর্সগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম সেরা।
কোর্সের শিক্ষক প্রতিটি বিষয় অত্যন্ত সুন্দর, সহজ ও সুসংগঠিতভাবে ব্যাখ্যা করেছেন। জটিল ব্যাকরণ, শব্দভাণ্ডার, বাক্যগঠন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এমনভাবে উপস্থাপন করেছেন যে সহজেই বুঝতে ও আত্মস্থ করতে পেরেছি।
এই কোর্সের আরেকটি বড় শক্তি হলো মানসম্মত PDF নোট, রেফারেন্স বই ও অন্যান্য শিক্ষাসামগ্রী, যা অনুশীলন ও পুনরাবৃত্তিতে অত্যন্ত সহায়ক হয়েছে। এই কোর্সটি আমার আরবি শেখার ক্ষেত্রে বাস্তব ও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে — আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে আরবি বুঝতে ও শিখতে পারছি।